চট্টগ্রাম ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বান্দরবানের রুমা জোনে সন্ত্রাসীদের হামলায় শহীদ হওয়া বীর সেনাসদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ

পার্বত্য চট্টগ্রামে আত্মত্যাগী সেনাসদস্য: মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃনাজিম উদ্দিন (এসবিপি)-এর ৩য় শাহাদাত বার্ষিকী

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আত্মত্যাগী সেনাসদস্যদের মধ্যে অন্যতম ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন, এসবিপি। আজ তাঁর তৃতীয় শাহাদাত বার্ষিকী।

মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রুমা জোনে সুবেদার মেজর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন একজন সৎ, মেধাবী, কর্মঠ ও দায়িত্বশীল সৈনিক। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে সহকর্মী ও অধীনস্থদের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

২০২৩ সালের ১২ মার্চ বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনের কাটাপাহাড় এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তিনি সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়েন। পরিস্থিতি মোকাবেলায় তিনি অসীম সাহসিকতার সঙ্গে সহযোদ্ধাদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয়।

একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন। পরে কর্তব্যরত অবস্থায় তিনি শাহাদাতবরণ করেন। তাঁর এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ দেশমাতৃকার নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সম্মানজনক পদক সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়।

দেশের জন্য জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। তাঁর বীরত্ব ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বান্দরবানের রুমা জোনে সন্ত্রাসীদের হামলায় শহীদ হওয়া বীর সেনাসদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ

পার্বত্য চট্টগ্রামে আত্মত্যাগী সেনাসদস্য: মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃনাজিম উদ্দিন (এসবিপি)-এর ৩য় শাহাদাত বার্ষিকী

আপডেট সময় : ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬