চট্টগ্রাম ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কৃষকদের স্বার্থ রক্ষায় সার ডিলার লাইসেন্স বাতিল ও নতুন করে নিয়োগের দাবি

সালথায় সারের ডিলার লাইসেন্স বাতিল ও পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
(সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলায় সারের ডিলার লাইসেন্স বাতিল ও নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে “সালথা উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলে দাবি করেন তারা।
মানববন্ধনে সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, এক পরিবারের একাধিক ব্যক্তিকে সার ডিলার লাইসেন্স দেওয়া হয়েছে, যা নীতিমালার পরিপন্থী। এছাড়া সার ডিলারশিপ সমন্বয়ের মাধ্যমে অনেক ইউনিয়নের সাধারণ কৃষক ও নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— এক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বাতিল করা, সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০২৫ যথাযথভাবে বাস্তবায়ন করা, সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিকদের নামে সার ডিলার লাইসেন্স প্রদান করা এবং পূর্বে দেওয়া সব লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দেওয়া।
বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষকদের স্বার্থ রক্ষায় সার ডিলার লাইসেন্স বাতিল ও নতুন করে নিয়োগের দাবি

সালথায় সারের ডিলার লাইসেন্স বাতিল ও পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬