সালথা প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতি
ফরিদপুরে সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার,
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা ও সালথা সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান ও অন্যান্য অতিথিরা।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান,
উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান মোঃ আজাদ মাতুব্বর,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা জামায়াত ইসলামির আমির আবদুল ফজল মুরাদ,সেক্রেটারি তারিকুল ইসলাম,
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সেলিম মোল্যা,
যুবদল নেতা এনায়েত হোসেন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিঞা লিয়াকত হোসাইন।
বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও মানবিক মূল্যবোধের প্রতি আলোকপাত করেন এবং দেশ ও সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।














