চিফ হুইপ নির্বাচিত হওয়ায় বরগুনা-২ এলাকার নেতাকর্মীদের ধারাবাহিক শুভেচ্ছা
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসএম নুরুল ইসলাম পান্না
- আপডেট সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেতাগী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না।
ঢাকায় গুলশানে অবস্থিত তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, মহান জাতীয় সংসদে আলহাজ নুরুল ইসলাম মনি চিফ হুইপ নির্বাচিত হওয়ার পর বরগুনা-২ (বেতাগী-বরগুনা-পাথরঘাটা) নির্বাচনি এলাকার বিএনপির নেতাকর্মীরা তাকে ধারাবাহিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে এস.এম নুরুল ইসলাম পান্নার নেতৃত্বে চিফ হুইপকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান জাতীয় সংসদে আমাকে চিফ হুইপের দায়িত্ব দেওয়ায় আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি চারবার বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং অতীতে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানে ভূষিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
বেতাগী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম নুরুল ইসলাম পান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলহাজ নুরুল ইসলাম মনিকে চিফ হুইপের দায়িত্ব দেওয়ায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, মাননীয় চিফ হুইপ আমাদের অবহেলিত এলাকার উন্নয়নের রোল মডেলে পরিণত হবেন বলে আমরা আশা করি।














