চট্টগ্রাম ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী

চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সম্মানে সাবেক কাউন্সিলর সিনার ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সাবেক কাউন্সিলর মো. শাহনেওয়াজ খাঁন সিনার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শাহনেওয়াজ খাঁন সিনা।

বক্তব্যে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে চান। বিএনপি থেকে মনোনয়ন পেলে আগামী পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজের সভাপতি মো. রফিকুল আলম, বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম কবির। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী

চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সম্মানে সাবেক কাউন্সিলর সিনার ইফতার মাহফিল

আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬