চট্টগ্রাম ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

৫২ হাজার টাকার অনুদানে উলিপুর বাজারে বসছে সোলার ল্যাম্পপোস্ট

উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান ৫২ হাজার টাকা

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৭:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এই অনুদান প্রদান করেন। এ সময় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান, পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি মাহবুবুল আলম, নির্বাহী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ত এই অর্থের মাধ্যমে উলিপুর বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। এর ফলে বাজার এলাকায় রাতের বেলায় আলোকসজ্জা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যেই বাজার এলাকায় সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে বাজার এলাকায় রাতের বেলায় নিরাপত্তা বাড়বে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় পর্যাপ্ত আলোর অভাব ছিল। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে রাতের বেলায় চলাচল সহজ হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫২ হাজার টাকার অনুদানে উলিপুর বাজারে বসছে সোলার ল্যাম্পপোস্ট

উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান ৫২ হাজার টাকা

আপডেট সময় : ০৭:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬