চট্টগ্রাম ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে পীরগঞ্জে নানা কর্মসূচি

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন: শোভাযাত্রা, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড মহড়া

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আরফান আলী | পিরোজপুর প্রতিনিধিঃ 

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির কর্মসূচি শুরু হয় একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পীরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এতে উপস্থিত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকে দুর্যোগের সময় নিরাপদ থাকার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে একটি সচেতন ও প্রস্তুত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেড এ বাবুল, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি পীরগঞ্জে দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে পীরগঞ্জে নানা কর্মসূচি

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন: শোভাযাত্রা, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড মহড়া

আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬