চট্টগ্রাম ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ভর্তুকি মূল্যে খাদ্য ও সহায়তা নিশ্চিত করবে ফ্যামিলি কার্ড

দরিদ্র পরিবারের সহায়তায় সরকারের ফ্যামিলি কার্ড উদ্যোগ

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি মাঠে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন। এই কর্মসূচির মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিৎসা ও শিক্ষাসহ অন্যান্য সহায়তা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকেই কড়াইল বস্তি ও আশপাশের এলাকার হাজারো মানুষ ভিড় করেন। নারী-পুরুষরা খণ্ড খণ্ড মিছিল করে মাঠে প্রবেশ করেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি কার্ড’। প্রথম ধাপে ঢাকা মহানগরীসহ দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় এই কার্ড বিতরণ শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশের যোগ্য পরিবারগুলো এই সুবিধার আওতায় আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকজন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে এ উদ্যোগকে দেশের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ভর্তুকি মূল্যে খাদ্য ও সহায়তা নিশ্চিত করবে ফ্যামিলি কার্ড

দরিদ্র পরিবারের সহায়তায় সরকারের ফ্যামিলি কার্ড উদ্যোগ

আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬