চট্টগ্রাম ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

“যুদ্ধ নয়, শান্তি চাই”—এই স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন

ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৩:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি
  • মোঃ বাবুল হোসেন
    পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জয়পুরহাট-হিলি সড়কের তিনমাথা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“যুদ্ধ নয়, শান্তি চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, স্থানীয় এনজিও ‘বন্ধন’-এর পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী (বিপ্লব), জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমিনুর ইসলাম, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জা চৌধুরী এবং পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম।
বক্তারা বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অভিযোগ করেন, এই ধরনের হামলার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে হামলা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরোধী অবস্থান জোরদারের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“যুদ্ধ নয়, শান্তি চাই”—এই স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন

ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৩:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬