চট্টগ্রাম ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রয়াত নেতাদের স্মরণ ও হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জাসদ আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
“শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী এক হও” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদের সহ সভাপতি জনপ্রিয় নেতা আব্দুল হামিদ রনু। সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব এবং অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বক্তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে দ্রুত তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

এছাড়া বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াত সকল জাসদ নেতাকর্মীদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রয়াত নেতাদের স্মরণ ও হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জাসদ আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬