চট্টগ্রাম ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তিনদিনব্যাপী আয়োজনে ভক্তিমুখর পরিবেশে মহানাম সংকীর্তনে অংশ নেন হাজারো ভক্ত

রাউজানের ছত্রপাড়ায় রাধাকৃষ্ণ সেবাশ্রমে তিনদিনব্যাপী মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় অবস্থিত অধরচাঁদ গোস্বামী শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
৬, ৭ ও ৮ মার্চ তিনদিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানমালায় বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের সূচিতে ছিল মঙ্গল প্রজ্জ্বলন, শ্রীশ্রী কৃষ্ণ পূজা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মহতী ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ।
এছাড়াও অনুষ্ঠানে শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, শ্রীশ্রী কৃষ্ণলীলা প্রদর্শন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের আয়োজন করা হয়। পুরো আয়োজনজুড়ে ভক্তিমুখর পরিবেশে মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ গুরুজি শংকরানন্দ মহারাজ।
ধর্মসভায় সভাপতিত্ব করেন অরুণ বিজয় দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. জিকু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সেবাশ্রমের ভূমিদাতা দুলাল কান্তি নাথ ও সাধন কান্তি নাথ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুবীর শীল (সাগর) ও সাধারণ সম্পাদক তাপস দে। এসময় উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিবু প্রসাদ দাশ, মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি তাপস দে, সাধারণ সম্পাদক রনি কান্তি দাশ, সাবেক সভাপতি ডা. প্রদীপ কুমার শীল, সাবেক সভাপতি বাবু শীল, সাবেক সাধারণ সম্পাদক অরুণ দাশসহ আশ্রমের অন্যান্য সদস্যবৃন্দ।
তিনদিনব্যাপী এই মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং ভক্তিমুখর পরিবেশে মহানাম সংকীর্তনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তিনদিনব্যাপী আয়োজনে ভক্তিমুখর পরিবেশে মহানাম সংকীর্তনে অংশ নেন হাজারো ভক্ত

রাউজানের ছত্রপাড়ায় রাধাকৃষ্ণ সেবাশ্রমে তিনদিনব্যাপী মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬