চট্টগ্রাম ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রামের পটিয়ায় মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের ধারাবাহিক অভিযান

পটিয়ায় পৃথক পুলিশি অভিযানে মাদকসহ ১০ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক পুলিশি অভিযানে মাদক মামলার এক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন এবং ফৌজদারি দণ্ডবিধির ১৫১ ধারার ২ জন রয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) ও শুক্রবার (৬ মার্চ) দিবাগত ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এবং পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদের দিকনির্দেশনায় পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ও উপ-পরিদর্শক কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানের সময় কুসুমপুরা ইউনিয়নের জহির আহমেদ সওদাগর রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. ইদ্রিস প্রকাশ আকাশ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া আনোয়ারা থানার একটি সিআর মামলার আসামি হিসেবে কচুয়াই ইউনিয়নের পরিগ্রাম এলাকা থেকে বরুণ দাশ, রুম্পি তালুকদার, শুভ দাশ ও রিনা দাশকে গ্রেপ্তার করা হয়। একই সময় বেলখাইন বুধপুরা বাজার এলাকা থেকে স্বপন মনি, রুপস মনি ও বাবলা মনিকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে পটিয়া উপজেলার কাশিয়াশ ইউনিয়নের দ্বারক এলাকা থেকে ফাহিম (২১) ও সালাউদ্দিন অভি (২৩) নামে দুইজনকে ফৌজদারি দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়ায় মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের ধারাবাহিক অভিযান

পটিয়ায় পৃথক পুলিশি অভিযানে মাদকসহ ১০ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬