চট্টগ্রাম ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম

রাউজানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া রামনাথ পাড়ায় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে যুগাবতার শিবকল্প মহাযোগী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৫, ৬ ও ৭ মার্চ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিনদিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বাল্যভোগ, পূজা, রাজভোগ নিবেদন, গঙ্গা আহ্বান এবং শুভ অধিবাস। অনুষ্ঠানে পৌরহিত্য পরিবেশন করেন বৈষ্ণব প্রবর পণ্ডিত রূপন কান্তি চক্রবর্ত্তী এবং শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা।

অনুষ্ঠানে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, শ্রীশ্রী বাবা লোকনাথের পূজা, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তদের জন্য দিনরাত অন্নপ্রসাদের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা বিদ্যুৎ মল্লিক ও হারাধন চক্রবর্ত্তী। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি তারাশংকর চৌধুরী (তারক), উর্ধ্বতন সহ-সভাপতি রানা সদাগর (বাপ্পী), সহ-সভাপতি অলক সদাগর, বিশ্বজিত মহাজন (পিংকু), শিমুল তালুকদার (বাসু), দেবাশীষ সদাগর ও শানু তালুকদার। সাধারণ সম্পাদক পঙ্কজ চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক সনজীব দে (পান্না), অর্থ সম্পাদক সত্যজিৎ মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত চক্রবর্ত্তী এবং দপ্তর সম্পাদক শুভ সদাগরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উৎসব উদযাপন পরিষদের সভাপতি রানা সদাগর, উর্ধ্বতন সহ-সভাপতি দেবাশীষ সদাগর, সাধারণ সম্পাদক সুব্রত দে, অর্থ সম্পাদক সনজীব দে (কালু), সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন।

এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে এবং তারা ভক্তিভরে মহানাম সংকীর্তনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম

রাউজানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন

আপডেট সময় : ০২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬