চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ সাটুহল কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৮:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় শহীদ সাটুহল কমপ্লেক্সে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, ডা. ময়েজ উদ্দিন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামীম আহমেদ এবং অ্যাডভোকেট ফরিদ আহমেদ জনিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আশা প্রকাশ করেন, সবাই একসঙ্গে কাজ করলে ভবিষ্যতের সকল স্থানীয় নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমানুল্লাহ আমান। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।






















