চট্টগ্রাম ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের

বাঁশখালীতে চেয়ারম্যানের ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৯:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোনতাহেরুল হক আমিন |
বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন পরিষদে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তুলে স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে বাহারছড়া ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বশির উল্লাহ মিয়াজি বাজারের পশ্চিম কুল থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জালাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট শওকত ওসমান, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, এডভোকেট কাজী মুফিজুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন, জামায়াত নেতা ডা. হারেজ উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে তাকে পরিষদে প্রবেশে বাধা দেওয়াও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেন তারা।

বক্তারা দ্রুত ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের

বাঁশখালীতে চেয়ারম্যানের ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬