চট্টগ্রাম ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দুর্গাপুর সীমান্তে জ্বালানি তেল পাচার ও মজুদ বন্ধে মাইকিং করে সতর্ক করেছে বিজিবি, সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার।

দুর্গাপুর সীমান্তে তেল পাচার ও মজুদে কড়া নিষেধাজ্ঞা: মাইকিং করে সতর্ক করল বিজিবি

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের সুযোগে সীমান্ত দিয়ে তেল পাচারের অপতৎপরতা বেড়ে যাওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে জ্বালানি তেল পাচার ও অতিরিক্ত মজুদ ঠেকাতে সীমান্ত এলাকায় ব্যাপক নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে দুর্গাপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে বিজিবির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মাইকিংয়ে জানানো হয়, সীমান্ত এলাকায় কোনো বাড়ি বা দোকানে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ করা যাবে না এবং সীমান্ত দিয়ে এক লিটার তেলও পাচার করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে এক শ্রেণির অসাধু চক্র সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা করছে বলে জানিয়েছে বিজিবি। এই পরিস্থিতি মোকাবিলায় দুর্গাপুর বিজিবি ক্যাম্প সীমান্তের জিরো পয়েন্ট এবং কাঁটাতারের পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে।

বিশেষ করে রাতের সময় সীমান্তবর্তী সড়কে ভ্যান, রিকশা কিংবা মোটরসাইকেলে ড্রাম বা গ্যালনে তেল পরিবহনের ওপর কঠোর নজরদারি করা হচ্ছে। খুচরা জ্বালানি বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে যাতে তারা সন্দেহভাজন ব্যক্তিদের কাছে একসঙ্গে অতিরিক্ত তেল বিক্রি না করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের সম্পদ পাচার করে কেউ যেন ব্যক্তিগতভাবে লাভবান হতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। জ্বালানি তেলের বর্তমান সংকটের সময়ে পাচার হলে দেশের অর্থনীতির বড় ক্ষতি হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, তেল পাচার বন্ধ না হলে স্থানীয় বাজারে সংকট আরও বাড়বে এবং দাম বৃদ্ধি পাবে। তাই পাচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্গাপুর সীমান্তে জ্বালানি তেল পাচার ও মজুদ বন্ধে মাইকিং করে সতর্ক করেছে বিজিবি, সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার।

দুর্গাপুর সীমান্তে তেল পাচার ও মজুদে কড়া নিষেধাজ্ঞা: মাইকিং করে সতর্ক করল বিজিবি

আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬