চট্টগ্রাম ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাকাবের আরেক শ্রমিক সংগঠন কর্মচারি পরিষদের কার্যক্রমে বাধা নেই

রাকাবের আওয়ামীপন্থী ‘কর্মচারি সংসদ’ (রাজ-৬১১)-এর কার্যক্রমে নিষেধাজ্ঞা

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০২:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর শ্রমিকদের আওয়ামীপন্থী সংগঠন ‘কর্মচারি সংসদ’ (রাজ-৬১১)-এর যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজশাহী শ্রম আদালত।

গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান স্বাক্ষরিত এক রায়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে সংগঠনটির কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, রাজ-৬১১ ট্রেড ইউনিয়নটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেও এ ইউনিয়নের সম্পৃক্ততার বিষয়টি প্রতীয়মান হয়।

রায়ে আরও বলা হয়, গত ১২ মে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে প্রেক্ষাপটে রাজ-৬১১ ট্রেড ইউনিয়নের কার্যক্রম আলাদাভাবে স্থগিত করার প্রয়োজনীয়তা নেই। তবে সংগঠনের নেতৃবৃন্দ বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া শ্রম আইন ২০০৬-এর ১৯০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের কার্যক্রমের বিরুদ্ধে শ্রম দপ্তরে আবেদন করার সুযোগ রয়েছে বলে রায়ে বলা হয়।
উল্লেখ্য, গত বছরের ২২ মে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক স্মারকে কর্মচারি সংসদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটির সভাপতি হিসেবে রায়হান আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ দায়িত্ব পান।

তবে কমিটি অনুমোদনের পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, মূল দল নিষিদ্ধ থাকলে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের কমিটি কীভাবে অনুমোদন পায়—তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
রাকাবে শ্রমিকদের আরেকটি সংগঠন হলো বিএনপিপন্থী ‘কর্মচারি পরিষদ’ (রাজ-২১৮৭)। জানা গেছে, বিগত সময়ে আওয়ামীপন্থী কর্মচারি সংসদ সক্রিয় থাকলেও কর্মচারি পরিষদ ছিল নিষ্ক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মচারি পরিষদ পুনরায় সক্রিয় হয়ে ওঠে।
আদালতের রায়ে বিএনপিপন্থী কর্মচারি পরিষদের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই বলেও জানা গেছে।
মামলায় জয় লাভের পর মহানগর বিএনপি ও শ্রমিক দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী কর্মচারি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাকাবের আরেক শ্রমিক সংগঠন কর্মচারি পরিষদের কার্যক্রমে বাধা নেই

রাকাবের আওয়ামীপন্থী ‘কর্মচারি সংসদ’ (রাজ-৬১১)-এর কার্যক্রমে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০২:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬