চট্টগ্রাম ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বোর্ডের কঠোর পদক্ষেপ

এইচএসসি ফল বিপর্যয়: কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান ও স্বীকৃতি সাময়িক স্থগিত

এ.কে পলাশ
  • আপডেট সময় : ১০:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি কলেজের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ৫ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠান পরিচালনার নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি এবং যাদের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, তাদের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাদের ফলাফল সন্তোষজনক নয়।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ৭ জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় সংশ্লিষ্ট ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ (কমলনগর, লক্ষ্মীপুর), ক্যামব্রিজ সিটি কলেজ (লক্ষ্মীপুর সদর), নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া), ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ (ব্রাহ্মণপাড়া, কুমিল্লা), সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ (লালমাই, কুমিল্লা), চানপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া), সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ (রামগতি, লক্ষ্মীপুর), জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ (মতলব উত্তর, চাঁদপুর), চৌদ্দগ্রাম মডেল কলেজ (চৌদ্দগ্রাম, কুমিল্লা), অজরা এসইএস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ (দাউদকান্দি, কুমিল্লা), তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ (কমলনগর, লক্ষ্মীপুর) এবং শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ (মতলব উত্তর, চাঁদপুর)।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম বলেন, যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে একাদশ শ্রেণিতে খারাপ ফলাফল করে আসছিল এবং বারবার সতর্ক করার পরও মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে ভবিষ্যতে আবারও তাদের একাডেমিক কার্যক্রম চালুর সুযোগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বোর্ডের কঠোর পদক্ষেপ

এইচএসসি ফল বিপর্যয়: কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান ও স্বীকৃতি সাময়িক স্থগিত

আপডেট সময় : ১০:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬