চট্টগ্রাম ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন

গোমস্তাপুরে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

আবু নাইম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আবু নাইম |
গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ।
উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে— জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং, বহিপাড়া ডাইংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং নুনগোলা বাসস্ট্যান্ড (রংধনু হল) থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত ও ঢুলিপাড়া চুটুর মিল থেকে পূনর্ভবা নদী পর্যন্ত ভায়া নুনগোলা বাসস্ট্যান্ড হয়ে ড্রেন নির্মাণ।

উদ্বোধনকালে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকাকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন

গোমস্তাপুরে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬