চট্টগ্রাম ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ভূমিদস্যুতার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী জমির মালিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার ভুক্তভোগী জমির মালিকসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময়ে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে। এতে করে প্রকৃত জমির মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা আরও জানান, শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর নামের একটি চক্র এলাকায় ভূমিদস্যুতার মাধ্যমে মানুষের জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক, সাম মোহাম্মদ, আনারুল হক ও আব্দুল মজিদসহ স্থানীয় ভুক্তভোগীরা।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূমিদস্যুতার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬