চট্টগ্রাম ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রমজানে আত্মশুদ্ধি ও মানবিক কাজের আহ্বান প্রধান অতিথির

সিলেটের গোলাপগঞ্জে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির অনলাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামাল খান
  • আপডেট সময় : ১০:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১ নম্বর শরীফগঞ্জ ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি ও অনলাইন গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কাদিপুর এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানের আয়োজক ছিলেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির অনলাইন গ্রুপের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা স্পেন প্রবাসী শুক্কুর আলী এবং ফ্রান্স প্রবাসী উপদেষ্টা বিলাতুর রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবিক কাজের মাধ্যমে সমাজকে কল্যাণমুখী পথে এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জজ কোর্টের পিপি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ এবং পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি।

প্রতিষ্ঠাতা শুক্কুর আলী ও উপদেষ্টা বিলাতুর রাজা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও তাঁরা সব সময় দেশের ও দলের জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর পক্ষে কাজ করার কথা উল্লেখ করে ভবিষ্যতেও দলের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী এবং সঞ্চালনা করেন মাহফুজ মারজান। স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা শাহজাহান আহমদ।
সংক্ষিপ্ত বক্তব্য দেন শরীফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী ও শিহাব আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় থানা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল সাবু, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা কামাল আহমদ ও আব্দুল আলিমসহ স্থানীয় ও প্রবাসী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রমজানে আত্মশুদ্ধি ও মানবিক কাজের আহ্বান প্রধান অতিথির

সিলেটের গোলাপগঞ্জে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির অনলাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬