চট্টগ্রাম ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১; আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি: নিহত ১, আহত ৭ রামেকে ভর্তি

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পলাশি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন আটজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ ভর্তি করেছে পুলিশ।

এ সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
নিহত ব্যক্তি মো. শাহীন (৫৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আকরাম আলী। পুলিশ জানায়, আটক অপর সাতজন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, গভীর রাতে একটি ট্রাকে করে আটজন ব্যক্তি ঘরের তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ পলাশি বাজার এলাকায় প্রবেশ করে। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্যরা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আটজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত সাতজনের মধ্যে ছয়জনকে ৪ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

আহতদের মধ্যে রয়েছেন—পুঠিয়ার চকপলাশী গ্রামের লালুর ছেলে মো. শামীম (৩৫), ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকার মৃত সোনা মিয়ার ছেলে শফিকুল (৪৫), রংপুরের মিঠাপুকুরের ইমাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০), ঢাকার ধামরাইয়ের নানজেগুড়ি এলাকার মাহির ছেলে খারজাহান (৩৫), টাঙ্গাইলের ভূঞাপুরের বামালের চর গ্রামের সাত্তার শেখের ছেলে সেলিম শেখ (৩০), একই উপজেলার কুটিবয়রা গ্রামের একানদানি সরকারের ছেলে মামুন (৪২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের সোনিয়াপাড়া গ্রামের মোস্তফার ছেলে রুপচান (৩০)।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। আমরা খবর পেয়ে আটজনকে উদ্ধার করি। একজন নিহত হয়েছেন, বাকিরা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১; আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি: নিহত ১, আহত ৭ রামেকে ভর্তি

আপডেট সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬