মফস্বল সাংবাদিকদের সংগ্রাম ও সত্যের লড়াইয়ের গল্প ‘একটি কলমের দাম’
সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন, মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম উঠে এলো বইয়ে
- আপডেট সময় : ১১:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
একটি কলমের দাম শিরোনামের উপন্যাসের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। সাংবাদিক ও লেখক মোঃ মোস্তফা খান রচিত এ বইয়ে সত্য বলার লড়াইয়ে মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম, পেশাগত ঝুঁকি ও বিবেকের কণ্ঠ তুলে ধরা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।

সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এ.বি.এম. আমির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, রায়পুরা সরকারি কলেজের বাংলা প্রভাষক শামীমা আক্তার শিমু ও নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. নুরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট এপে. সামসুল হুদা আনসারী ও এপেক্স ক্লাব অব ভৈরবের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রউফ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ‘একটি কলমের দাম’ উপন্যাসে মফস্বল সাংবাদিকদের বাস্তব জীবন, পেশাগত সীমাবদ্ধতা, ভয় ও সাহসের চিত্র বাস্তবধর্মীভাবে ফুটে উঠেছে। বইটি শুধু সাংবাদিকতার গল্প নয়; এটি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিচ্ছবি।
লেখক মোস্তফা খান বলেন, “এই বইটি উৎসর্গ করেছি সেই সব মফস্বল সাংবাদিকদের, যারা ভয় পেলেও সত্য বলা বন্ধ করেন না, যারা কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।”
বইটি প্রকাশ করেছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। চলমান অমর একুশে বইমেলা–তে স্টল নং–২৩০–এ বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি ডটকম, বাতিঘর ও ইচ্ছে স্বপ্ন ডটকমে অনলাইনে প্রি-অর্ডার করা যাচ্ছে।














