চট্টগ্রাম ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ময়নাতদন্ত প্রতিবেদন ঘিরে তিন ঘটনার রহস্য উন্মোচনের অপেক্ষা

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় তিনজনের রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিষপান ও নদীতে ডুবে প্রাণহানি

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ১০:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় পৃথক তিন ঘটনায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিষপানে গৃহবধূর মৃত্যু এবং নদীতে ডুবে এক কৃষকের প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরা এলাকায় দুধকুমার নদীর তীরবর্তী একটি গাছ থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। সিআইডি তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে মঙ্গলবার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের স্রোতে ডুবে মারা যান তৈয়ব আলী (৫৫) নামে এক প্রান্তিক কৃষক। স্থানীয়দের ভাষ্য, গরু চরাতে গিয়ে নদীর একটি চ্যানেল পার হওয়ার সময় তিনি স্রোতে তলিয়ে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ঘটনাটি নৌ পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বড় সরদারপাড়া গ্রামে কুলসুম বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে মারধর করে জোরপূর্বক বিষপান করানো হয়েছে। তবে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্যে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির রান্নাঘরে সংরক্ষিত জমিতে ব্যবহৃত কীটনাশক পান করেন কুলসুম বেগম। অসুস্থ হয়ে পড়লে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, তিনটি পৃথক ঘটনায় আইনানুগ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ময়নাতদন্ত প্রতিবেদন ঘিরে তিন ঘটনার রহস্য উন্মোচনের অপেক্ষা

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় তিনজনের রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিষপান ও নদীতে ডুবে প্রাণহানি

আপডেট সময় : ১০:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬