চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ভিজিএফ কার্ড চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসাধীন আহত দুই নারী

দুর্গাপুরে ভিজিএফ কার্ড না পেয়ে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি দুই নারী

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নম্বর জয় নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্মপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির স্থানীয় নেতা সুলতান (৪৫) ভিজিএফ কর্মসূচির আওতায় চাউলের কার্ড প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় ভিকটিম মোছাঃ আলিমন বেগম (৬৫) তার কাছ থেকে একটি ভিজিএফ কার্ড চাইলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
আলিমন বেগমের অভিযোগ, কার্ড চাইলে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি করা হয়। একপর্যায়ে তাকে বলা হয়, “তোরা সবাই জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিস, তোর নাতিরা জামায়াতের টোকেন বিতরণ করেছে। তোরা এই কার্ড পাবি না।” এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
এ সময় তার পুত্রবধূ মোছাঃ রেশমা বেগম (২৬) শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়ভাবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিজিএফ কার্ড চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসাধীন আহত দুই নারী

দুর্গাপুরে ভিজিএফ কার্ড না পেয়ে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি দুই নারী

আপডেট সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬