চট্টগ্রাম ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ার প্রত্যয় প্রধান অতিথির

চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই — নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এর আয়োজনে কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহা. লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল। কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি-এর নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবু হাসিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি-র রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি জীবনে আল্লাহভীতি জাগ্রত করার পাশাপাশি সমাজ জীবন থেকে অন্যায় ও বেহায়াপনা দূর করার শিক্ষা দেয় রমজান।

তিনি বলেন, “সমাজের অশান্তি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে রমজানের শিক্ষার তুলনা নেই। এই শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।”

চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “জেলার সার্বিক উন্নয়ন ও কল্যাণে দলমত নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণসমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ার প্রত্যয় প্রধান অতিথির

চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই — নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬