চট্টগ্রাম ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালাম কলোনীতে গাড়ি ভাঙচুর ও শারীরিক হামলা; সাংবাদিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চট্টগ্রামের চকবাজারে Channel HD সাংবাদিক মনি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, বাসায় অবরুদ্ধ—গ্রেফতারের দাবি জোরালো

রাসেল সরকার, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোডের কালাম কলোনী এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল Channel HD-এর সাংবাদিক মনি আক্তারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার ওপর শারীরিক আক্রমণ চালায় এবং তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর থেকে মনি আক্তার নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাংবাদিক মনি আক্তারের নিরাপত্তা নিশ্চিত ও অবরুদ্ধ অবস্থা থেকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ। তারা বলেন, এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালাম কলোনীতে গাড়ি ভাঙচুর ও শারীরিক হামলা; সাংবাদিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চট্টগ্রামের চকবাজারে Channel HD সাংবাদিক মনি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, বাসায় অবরুদ্ধ—গ্রেফতারের দাবি জোরালো

আপডেট সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬