চট্টগ্রাম ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযানে মাঝারদিয়া থেকে আটক অভিযুক্ত

সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন: অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখ গ্রেফতার

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে ঘরের বাঁশের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখ (৪৫) কে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাহিদ শেখ মাঝারদিয়া গ্রামের মোঃ আকুব্বর শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে পারিবারিক কলহের জেরে সাহিদ শেখ তার ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগমকে ঘরের খুঁটির সাথে বেঁধে মারধর ও শারীরিক নির্যাতন করেন। অভিযোগ রয়েছে, তার মাদক ব্যবসা বন্ধ করার জন্য চাপ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এ নির্যাতন চালান।
ঘটনার পর আশিক ও তার মা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে স্ত্রী জাহানারা বেগম সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন তৎপর হয়ে ওঠে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাহিদ শেখের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগও রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযানে মাঝারদিয়া থেকে আটক অভিযুক্ত

সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন: অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখ গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬