চট্টগ্রাম ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সাংবাদিকদের ঐক্য, সততা ও পেশাগত উন্নয়নে গুরুত্বারোপ

রাজৈর উপজেলায় সাংবাদিকদের সম্মানে সারাক্ষণ বার্তার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহামুদুল হাসান
  • আপডেট সময় : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহামুদুল হাসান |
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তা পরিবার। স্বচ্ছ সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, পেশাগত দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এ মিলনমেলা ছিল প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী।

রাজৈরে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু।

তিনি বলেন, “সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়; এটি একটি দায়িত্ব ও নাগরিক মূল্যবোধের প্রতিফলন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই একজন সাংবাদিকের মূল পরিচয়।”

তিনি আরও বলেন, প্রান্তিক জনপদের সংবাদ ও গণমানুষের কণ্ঠস্বর সঠিকভাবে তুলে ধরাই হবে সারাক্ষণ বার্তার অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মতিন খন্দকার। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংবাদমাধ্যমের শক্তি নির্ভর করে সততা ও ঐক্যের ওপর।

এছাড়া বক্তব্য রাখেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরাম, রাজৈর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সাংবাদিক এমদাদুল হক টুটুল বিশ্বাস, সিএনএন টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ব্যুরো চিফ কাওসার আলম মিঠু, দেশ বাংলার প্রকাশক মেহেদী হাসান সোহেল, ৭১বাংলার সাংবাদিক বিপুল দাস, সারাক্ষণ বার্তার স্টাফ রিপোর্টার আলী শেখ, সাংবাদিক সুজন হোসেন রিফাতসহ আরও অনেকে।
বক্তারা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাক্ষণ বার্তার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী সনজীব কুমার দাস। তিনি বলেন, “সারাক্ষণ বার্তা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি পরিবার—যেখানে সত্য, সাহস, ন্যায় ও মানবিক মূল্যবোধ আমাদের মূল শক্তি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন। দোয়া পরিচালনা করেন রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্তের সাংবাদিক ফাইজুর রহমান মামুন। দেশ, জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পুরো আয়োজনজুড়ে ছিল পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য, আন্তরিকতা ও পেশাগত বন্ধনের দৃঢ় প্রকাশ। স্থানীয় সাংবাদিকদের এই মিলনমেলা প্রমাণ করে, সত্যের পথে সম্মিলিত অগ্রযাত্রাই পারে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে তুলতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকদের ঐক্য, সততা ও পেশাগত উন্নয়নে গুরুত্বারোপ

রাজৈর উপজেলায় সাংবাদিকদের সম্মানে সারাক্ষণ বার্তার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬