চট্টগ্রাম ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার আসামি জেল হাজতে

কুমিল্লার দাউদকান্দিতে থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

সুজন চন্দ্র দাস
  • আপডেট সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন চন্দ্র দাস |
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলকৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৭৭৭২) থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে কয়েকটি পোটলায় মোড়ানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই মো. জামির হোসেন জনি (পিতা: মৃত মজিবুর রহমান), গ্রাম তোল্লাবাখন নগর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লাকে আটক করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, “ডিউটিরত অবস্থায় টোলপ্লাজা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার সন্দেহ হলে নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।”
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দাউদকান্দি থানা পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার আসামি জেল হাজতে

কুমিল্লার দাউদকান্দিতে থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

আপডেট সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬