রমজানের তাৎপর্য ও সাম্য-ভ্রাতৃত্বের চেতনা নিয়ে অনুষ্ঠিত কলেজ ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার (২ মার্চ) কলেজের শিক্ষক মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনারুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সাম্য-ভ্রাতৃত্বের চেতনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।






















