চট্টগ্রাম ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা: আক্কেলপুর থানার ওসি

আক্কেলপুরে পারিবারিক কলহে পিতার ছুরিকাঘাতে পুত্র গুরুতর আহত, মেডিকেলে রেফার

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন | জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে পিতার ছুরিকাঘাতে পুত্র গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম মো. মারুফ হোসেন (১৮)।
গত রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের নিচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ চলছিল। রোববার রাতে একই বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারুফের পিতা মো. রনি রাগান্বিত হয়ে নিজ বাড়িতে ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এতে মারুফ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ ও মাদকাসক্তি থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা: আক্কেলপুর থানার ওসি

আক্কেলপুরে পারিবারিক কলহে পিতার ছুরিকাঘাতে পুত্র গুরুতর আহত, মেডিকেলে রেফার

আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬