চট্টগ্রাম ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মধ্যপ্রাচ্য সংঘাতে প্রবাসী বাংলাদেশির প্রাণহানি, মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি

ইরান-সংঘাতের বলি আরেক বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে। রোববার রাতে দেশে অবস্থানরত পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেখ উদ্দিন দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি পানিবাহী গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নিয়মিত দায়িত্ব পালনকালে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। হামলায় সালেখ উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করেছেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব প্রবাসী বাংলাদেশিদের উপর পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধ্যপ্রাচ্য সংঘাতে প্রবাসী বাংলাদেশির প্রাণহানি, মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি

ইরান-সংঘাতের বলি আরেক বাংলাদেশি প্রবাসী

আপডেট সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬