চট্টগ্রাম ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি পালানোয় চাঞ্চল্য, পুলিশের নতুন মামলার প্রস্তুতি

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ ২ আসামি ছিনতাই, পুনরায় গ্রেপ্তার ৩

মো: জুয়েল রানা
  • আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জুয়েল রানা |
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকার ‘ইসমাইল মোড়’-এ এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর থানা ও টাঙ্গাইল সদর থানার পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়।

ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দুই আসামি পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি ও অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে পালিয়ে যাওয়া দুই আসামিসহ আরও তিনজনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি পালানোয় চাঞ্চল্য, পুলিশের নতুন মামলার প্রস্তুতি

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ ২ আসামি ছিনতাই, পুনরায় গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬