৫.৩০ গ্রাম হেরোইন ও পরিমাপের ডিজিটাল মেশিন জব্দ, আদালতে সোপর্দের প্রস্তুতি
ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ যুবক আটক
- আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (০১ মার্চ) সকাল ৮টায় জেলার ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ মতিউর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা এবং মোঃ মজিবুর রহমানের ছেলে।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে ডিএনসি।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও বিক্রি রোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।






















