চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

উন্নয়ন ধারাবাহিকতা ও অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশায় সাবেক মেয়র বুলবুলকে প্রশাসক হিসেবে চায় রাজশাহীর নাগরিকরা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল-কে চান নগরবাসী

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী
  • আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর প্রশাসক হিসেবে সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল-কে দেখতে চান নগরবাসীর একটি বড় অংশ। তাঁদের দাবি, অতীত অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকাণ্ড এবং অসমাপ্ত প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে নগর উন্নয়ন আরও গতিশীল হবে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে তিনি প্রথমবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন। সে সময় তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি ছিলেন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে জয়ী হতে না পারলেও নগরবাসীর সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
পরবর্তীতে ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ‘আনারস’ প্রতীক নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। দায়িত্ব গ্রহণের পর তিনি আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত সাবেক মেয়র মিজানুর রহমান মিনু-র অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকারভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন।
তাঁর মেয়াদকালে নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার ও সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনাগুলো নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনে বলে অনেক নাগরিক মনে করেন।
সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেননি। তাঁর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। ২০১৫ সালের ২ মার্চ তাঁর বাসভবনে পুলিশের অভিযানের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু বলেন, “বুলবুল ভাই একজন পরীক্ষিত নেতা। মেয়র থাকাকালে রাজশাহীতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। যোগ্য ও অভিজ্ঞ নেতা হিসেবে আমরা তাঁকেই প্রশাসক হিসেবে চাই।”
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, “আমি জনগণের রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমান যদি মনে করেন আমি যোগ্য, তবে যে দায়িত্ব দেওয়া হবে তা পালনে প্রস্তুত আছি।”
রাজনীতি বিশ্লেষকদের মতে, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বিষয়টি। নগরবাসী এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন ধারাবাহিকতা ও অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশায় সাবেক মেয়র বুলবুলকে প্রশাসক হিসেবে চায় রাজশাহীর নাগরিকরা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল-কে চান নগরবাসী

আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬