চট্টগ্রাম ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পচা আবর্জনা ও পলিথিনে ঢেকে গেছে সড়কের দুই পাশ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

সালথা বাইপাস সড়ক ময়লার পাহাড়ে পরিণত, পরিবেশ দূষণে চরম স্বাস্থ্যঝুঁকি

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলার গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এক সময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও পরিচ্ছন্ন এই সড়কটি এখন পচা আবর্জনা, বাজারের বর্জ্য ও নিষিদ্ধ পলিথিনে ঢেকে গেছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, বাইপাস সড়কের দুই পাশে স্তূপ করে ফেলা হয়েছে বাজারের পচা ফলমূল, নিত্যপ্রয়োজনীয় বর্জ্য ও বিভিন্ন ধরনের ময়লা। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাফেরা করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন।

স্থানীয় এক পথচারী জানান, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। আগে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যেত, এখন সেখানে শুধু ময়লার স্তুপ। দুর্গন্ধে দাঁড়ানো যায় না।”

আরেক পথচারী অভিযোগ করে বলেন, দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা জরুরি। অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
বাজারের ব্যবসায়ী মোঃ শাহ আলম বলেন, “এভাবে ময়লা ফেলার কারণে আমাদের ব্যবসা ও চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।”

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু জানান, “আগের ইউএনও স্যার এখানে অস্থায়ীভাবে ময়লা ফেলার নির্দেশ দিয়েছিলেন। পরে নদীর পাশে নির্ধারিত স্থানে ফেলতে বলা হয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু না করলে সালথা বাইপাস সড়কের পরিবেশগত সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পচা আবর্জনা ও পলিথিনে ঢেকে গেছে সড়কের দুই পাশ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

সালথা বাইপাস সড়ক ময়লার পাহাড়ে পরিণত, পরিবেশ দূষণে চরম স্বাস্থ্যঝুঁকি

আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬