চট্টগ্রাম ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফিডের দোকানে চুরির অভিযোগ, স্থানীয় সালিশে জরিমানা আদায় করে অভিযুক্তদের ছেড়ে দেওয়া

পীরগঞ্জের করণাই বাজারে তালা ভেঙে চুরি, সালিশে ১০ হাজার টাকায় দফারফা নিয়ে বিতর্ক

মো. আরফান আলী
  • আপডেট সময় : ১১:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আরফান আলী |
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের করণাই বাজারে একটি ফিডের দোকানে তালা ভেঙে নগদ অর্থ ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সেহরির আগে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুনিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও কিছু মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাজারের নাইটগার্ড মুসাব্বির ও জহিরুল ইসলাম তোতা স্থানীয়দের সহযোগিতায় এক চোরকে আটক করেন। পরে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয় বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটপাড়া পুরাতন পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে ও বন্দরপাড়া গ্রামের আতাউর রহমানের জামাই রনী (২৭) চুরির সঙ্গে জড়িত। রনির ভাষ্যমতে, হাটপাড়া গ্রামের ওয়াজউদ্দীনের ছেলে মেহেদী হাসানও এ ঘটনায় যুক্ত ছিলেন। তবে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সেখানে অভিযুক্তদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ সিদ্ধান্তকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের দাবি, চুরির মতো দণ্ডনীয় অপরাধ কেবল জরিমানা নিয়ে মীমাংসা করা আইনসম্মত নয়। অভিযোগ উঠেছে, অভিযুক্তদের পরিবার প্রভাবশালী হওয়ায় অর্থের বিনিময়ে দ্রুত সমঝোতা হয়েছে।

আইন বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী চুরি একটি ফৌজদারি অপরাধ। ভুক্তভোগী চাইলে থানায় মামলা দায়ের করতে পারেন। স্থানীয় সালিশে আপাত সমাধান হলেও তা আইনগত বিচারের বিকল্প নয়; অভিযোগ প্রমাণিত হলে আদালতের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।

এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীর একাংশ চান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা নিরুৎসাহিত করতে আইনগত প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হোক।
করণাই বাজারের এই চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফিডের দোকানে চুরির অভিযোগ, স্থানীয় সালিশে জরিমানা আদায় করে অভিযুক্তদের ছেড়ে দেওয়া

পীরগঞ্জের করণাই বাজারে তালা ভেঙে চুরি, সালিশে ১০ হাজার টাকায় দফারফা নিয়ে বিতর্ক

আপডেট সময় : ১১:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬