চট্টগ্রাম ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রশি টানানোকে কেন্দ্র করে হাতাহাতি, ৮–১০ জনের হামলায় প্রাণ গেল জুয়েল মোল্লার

ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, দু’জন গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুর শহরে কাপড় রোদে শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে জুয়েল মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনাটি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার গোয়ালচামট বিহারী কলোনির মোল্লাবাড়ি সড়কে রোকেয়া বেগমের বাড়ির সামনে ঘটে। নিহত জুয়েল মোল্লা মৃত মনির উদ্দিন আনসারীর ছেলে এবং তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রোদে কাপড় শুকানোর জন্য রশি টানানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়িওয়ালা মোহাম্মদ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া সাহা নেওয়াজ (২৩) ও সিফাত (২৪) বাধা দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিবাদী সফরাজের স্ত্রী মনি বেগমের সঙ্গে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে মনি বেগমের ছেলেসহ আরও ৮ থেকে ১০ জন ঘটনাস্থলে এসে জুয়েল মোল্লা ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে জুয়েল মোল্লা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত তার ভাই সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মনি বেগম (৪০) ও সরফরাজ (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রশি টানানোকে কেন্দ্র করে হাতাহাতি, ৮–১০ জনের হামলায় প্রাণ গেল জুয়েল মোল্লার

ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, দু’জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬