চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

স্থানীয় সরকার নির্বাচন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে বক্তব্য

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আরফান আলী | ঠাকুরগাঁও প্রতিনিধি 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি সবসময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছেন বলেই আজ জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সময়মতো নির্বাচন আয়োজন করা হবে।”

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “গত ১৭ তারিখে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। অল্প সময়ের মধ্যেই দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় উন্নতির পথে।”

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় শক্তিশালী করা হচ্ছে। গণতন্ত্রকে টেকসই করতে এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পুলিশ হত্যার ঘটনার তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুসরণ করা হবে এবং প্রয়োজন হলে পুনরায় তদন্তের উদ্যোগ নেওয়া হতে পারে।

এনসিপি নেতাদের পক্ষ থেকে বিষয়টি মীমাংসিত বলে মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।”
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় সরকার নির্বাচন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে বক্তব্য

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬