চট্টগ্রাম ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারিতে মহাসড়কে মাদক পরিবহন রোধে জোর অভিযান

কুমিল্লার চান্দিনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনার মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি রাসেল মিয়া (২৯)। তিনি বরগুনা সদর উপজেলার সাহেরো হাওলা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।

ওসি মো. রুহুল আমিন জানান, উদ্ধারকৃত মাদক ও ব্যবহৃত প্রাইভেটকারটি থানায় জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মহাসড়কে মাদক পরিবহন রোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারিতে মহাসড়কে মাদক পরিবহন রোধে জোর অভিযান

কুমিল্লার চান্দিনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০৮:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬