শিবগঞ্জের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে বিশেষ অভিযান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব-৫ এর অভিযানে ৩৯ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য কাফ রিলিফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেলের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রফিকুল ইসলাম (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকার একটি আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্য পায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। পরে একটি বিশেষ দল অভিযান চালিয়ে জনৈক সামেদের আমবাগান থেকে রফিকুল ইসলামকে আটক করে।
এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কৌশলে সংরক্ষিত ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।














