চট্টগ্রাম ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ ও অন্নপ্রসাদ বিতরণে ভক্তিমুখর পরিবেশ

রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসবে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও সংকীর্তন

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার কলমপতিতে শিবকল্প মহাযোগী পূর্ণব্রহ্ম ত্রিকালদর্শী পরমপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী-এর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও সংকীর্তন মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, বাবার জয়গান, ভক্তিমূলক সঙ্গীতাঞ্জলি, ভূবনমঙ্গল অষ্টপ্রহর মহানাম যজ্ঞের শুভ অধিবাস, গঙ্গা আহ্বান, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীশ্রী লোকনাথ বাবা সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি সুদীপ দত্ত। কমিটির অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, লিটন শর্ম্মা ও শ্রীমান দাশ (শুভ)।

তিনদিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনে রাউজানসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। ভক্তরা মহানাম সংকীর্তনে অংশ নিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ ও অন্নপ্রসাদ বিতরণে ভক্তিমুখর পরিবেশ

রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসবে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও সংকীর্তন

আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬