সমবায় উন্নয়ন ও সদস্যদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
কালিয়াকৈরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, এমপি মজিবুর রহমানের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৯:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
কালিয়াকৈর উপজেলার গাজীপুর জেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সমবায় নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কালিয়াকৈর ইউসিসিএ লিঃ-এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামীম হোসেন ও সাবেক ভিপি শাহজাহান সিরাজ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, পরিচালক হাজ্বী মোঃ আকরাম হোসেন, নাজমুল হক, সাহাবুল সিকদার, আব্দুল করিম ও আরিফুল ইসলাম।
এছাড়াও কৃষক প্রতিনিধি মিজানুর রহমান শেলী ও ডি এম এরশাদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সমবায় কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।














