চট্টগ্রাম ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

৫ লাখ টাকা চাঁদা দাবি, গভীর রাতে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ

চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা দাবিতে প্রাইভেটকার ভাঙচুর: এজাহারভুক্ত আসামি আব্দুল্লা আল মোমেন গ্রেফতার, রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রাইভেটকার ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল্লা আল মোমেন (৩৩)।
মামলা সূত্রে জানা যায়, বাকলিয়া থানার মামলা নং–২৪, তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬। দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৪২৭/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জের ধরে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়।
২৪ ফেব্রুয়ারি গভীর রাতে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় বাদীর প্রাইভেটকারের গতিরোধ করে সংঘবদ্ধ হামলা চালানো হয়। এতে গাড়ি ভাঙচুর করা হয় এবং বাদীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলার সময় নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।
আহত বাদীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে আব্দুল্লা আল মোমেনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫ লাখ টাকা চাঁদা দাবি, গভীর রাতে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ

চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা দাবিতে প্রাইভেটকার ভাঙচুর: এজাহারভুক্ত আসামি আব্দুল্লা আল মোমেন গ্রেফতার, রিমান্ড আবেদন

আপডেট সময় : ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬