চট্টগ্রাম ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে ইএফটির মাধ্যমে বিতরণ হবে বৃত্তির অর্থ

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি ২০২৫ ফল প্রকাশ: বৃত্তি পেল ৫,২৭০ শিক্ষার্থী, টেলেন্টপুলে ১,৬৭৭ জন

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ করা হয়েছে। এবার কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে বৃত্তি অর্জন করেছে ৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৬৬ শতাংশ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মেধাবৃত্তি (টেলেন্টপুল) পেয়েছে ১ হাজার ৬৭৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী। বুধবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।
এদিকে, সারাদেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২০০ জন। সারাদেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হারও ১৪ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৫০০ জন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক সুবিধার বিষয়েও জানানো হয়েছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা অনুদান এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে ভাতা পাবে।
২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে এ বৃত্তির অর্থ ছাড় করা হবে। শিক্ষার্থীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তফসিলি ব্যাংকে হিসাব খুলে বৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি ফলাফল ২০২৫ প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষকরা আশা করছেন, এই বৃত্তি ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে ইএফটির মাধ্যমে বিতরণ হবে বৃত্তির অর্থ

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি ২০২৫ ফল প্রকাশ: বৃত্তি পেল ৫,২৭০ শিক্ষার্থী, টেলেন্টপুলে ১,৬৭৭ জন

আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬