চট্টগ্রাম ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ভুল্লীতে ভোররাতের অভিযানে প্রত্নসম্পদ উদ্ধার, বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি

ঠাকূরগাঁওয়ে র‌্যাব-১৩’র অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আরফান আলী | ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ে অভিযান চালিয়ে কোটি টাকার কষ্টিপাথরের একটি প্রত্নসম্পদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ সময় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশের প্রত্নসম্পদ রক্ষা ও চোরাকারবার দমনে এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮নং ইউনিয়নের সুকানপুকুরী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. লাল মিয়া (৬০), পিতা-মৃত ফজল হক মণ্ডল, মাতা-মৃত রাবেয়া বেগম, সাং-সুকানপুকুরী, থানা-ভুল্লী, জেলা-ঠাকূরগাঁওকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার হেফাজত থেকে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন হতে পারে এবং একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের মাধ্যমে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানিয়েছে, দেশের ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের মতো রাষ্ট্রবিরোধী অপরাধের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে কঠোর অবস্থান বহাল থাকবে বলেও বাহিনীটি জানিয়েছে।
উল্লেখ্য, র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভুল্লীতে ভোররাতের অভিযানে প্রত্নসম্পদ উদ্ধার, বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি

ঠাকূরগাঁওয়ে র‌্যাব-১৩’র অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬