চট্টগ্রাম ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রাইভেট পড়ানোর সময় অসদাচরণের অভিযোগ; স্থানীয়দের খবরে অভিযুক্তকে গ্রেপ্তার

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষক আটক

মো: জুয়েল রানা
  • আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জুয়েল রানা |
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকার সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষক আলমগীর হোসেন (৩০) উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌর এলাকায় একটি ভাড়া বাসায় কোচিং সেন্টার পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট পড়ানোর সময় অভিযুক্ত শিক্ষক ওই এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানি করেন—এমন অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
আরও জানা গেছে, আলমগীর হোসেন পূর্বে শ্রীপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রাইভেট পড়ানোর সময় অসদাচরণের অভিযোগ; স্থানীয়দের খবরে অভিযুক্তকে গ্রেপ্তার

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষক আটক

আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬