চট্টগ্রাম ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জমি নিয়ে বিরোধে উত্তেজনা, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

জয়পুরহাটে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগ, অপরিপক্ক সরিষা কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন |
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক জমি দখল ও ক্ষেতের অপরিপক্ক সরিষা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী কৃষক আব্দুল আলীম মন্ডল জানান, তিনি ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ একর ৩০ শতক জমি দীর্ঘ ৩৫ বছর ধরে ভোগদখল করে আসছেন।
চলতি মৌসুমে ওই জমিতে সরিষা চাষাবাদ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের ডোগর গ্রামের আবু বক্করের ছেলে এনামুল হক (৪০) ১০-১৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং অপরিপক্ক সরিষা কেটে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, একইভাবে এর আগে আমন ধানও কর্তন করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে উভয় পক্ষকে নিয়ে একটি শালিসি বৈঠক হয়। সেখানে এনামুল হক তিনশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে জমিতে না যাওয়ার অঙ্গীকার করেন। কিন্তু এরপরও তিনি ও তার সহযোগীরা পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, “ওরা আমার শ্বশুরের নামীয় জমির কাগজ গোপন করে দখল করে রেখেছিল। পরে বিষয়টি জানতে পেরে আমরা আমাদের জমি বুঝে নিয়েছি। ফসল কেটে নেওয়া ও হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, জমি দখল ও ফসল কর্তনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি নিয়ে বিরোধে উত্তেজনা, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

জয়পুরহাটে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগ, অপরিপক্ক সরিষা কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা

আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬