চট্টগ্রাম ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নিউমোনিয়া আক্রান্ত ছয় মাসের শিশু আরোহীর মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের ভিন্ন দাবি

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু অভিযোগ, তদন্ত দাবি স্বজনদের

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • আপডেট সময় : ১০:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন ও নার্সের অবহেলার অভিযোগে আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকেঘটনা ঘটে। নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২নং ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় সকালে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন তার মা সালমা আক্তার। স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতির কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে Choumuhani Police Outpost-এর ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। এর আগে বাড়িতে ৩-৪ দিন চিকিৎসা দেওয়া হয় এবং একাধিক ইনজেকশন প্রয়োগ করা হয়। শিশুটিকে হাতে ক্যানোলা লাগানো অবস্থায় হাসপাতালে আনা হয়।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, কয়েকদিন আগে জ্বরের কারণে শিশু কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম শিশুটিকে চিকিৎসা দেন এবং হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন।

তবে স্বজনরা শিশুটিকে ভর্তি না করে বাইরে ইনজেকশন দেন। মঙ্গলবার হাসপাতালে আনার সময় শিশুর হাতে থাকা ক্যানোলা ব্লক পাওয়া যায়। ক্যানোলা পরিষ্কার করার সময় শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা শুরুর আগেই শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ছিল। তবে স্বজনরা অভিযোগ করেছেন, ইনজেকশন দেওয়ার পরই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন নিহত শিশুর পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিউমোনিয়া আক্রান্ত ছয় মাসের শিশু আরোহীর মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের ভিন্ন দাবি

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু অভিযোগ, তদন্ত দাবি স্বজনদের

আপডেট সময় : ১০:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬